
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
গতকাল রোববার মধ্যরাতে ঘুমধুম-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
এদিকে আজ সোমবার সকালে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির এক সদস্য পালিয়ে সীমান্তে এসে বিজিবির হাতে আটক হয়েছেন।
এর আগে রোববার মধ্যরাতে ঘুমধুম-মিয়ানমার সীমান্ত এলাকার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় শতাধিক গুলির শব্দ শোনা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলমান থাকলেও মাঝে কিছুদিন সীমান্ত-লাগোয়া এলাকায় গোলাগুলি বন্ধ ছিল। হঠাৎ গতকাল রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায় এপারের তমব্রু বাজারসহ একাধিক এলাকায়। এ সময় কয়েক শ গুলির শব্দ শোনা যায়।
ধারণা করা হচ্ছে, সীমান্ত থেকে ২০০-৩০০ মিটারের মধ্যে এ সংঘর্ষ হয়। মিয়ানমার সরকারবিরোধী আরাকান আর্মি ও আরসা বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তাঁরা আরও জানান, কয়েক মাস আগে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে সীমান্ত এলাকাটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে সংঘর্ষ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা বা আরএসওর সঙ্গেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর মোহাম্মদ ভুট্টো আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর সীমান্তে দেড় ঘণ্টার বেশি সময় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পাওয়ায় স্থানীয়রা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পর বিজিবির পক্ষ থেকে টহল ও সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক এস এম খায়রুল আলম বলেন, গোলাগুলির ঘটনা ঘটলেও এটি বাংলাদেশের অভ্যন্তরে নয়, ওপারে। তবু সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। টহল চলমান আছে।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
৪১ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে