বান্দরবানের রুমা উপজেলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৮ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বান্দরবান রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গলের আওতাধীন ধুপানিছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীব।
আইএসপিআর সূত্রে জানা যায়, কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবর পেয়ে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ফারুয়া ইউনিয়নের ধুপপানি এলাকাটি ঘেরাও করে সেনাবাহিনীর সদস্যরা। পরে সশস্ত্র আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, দুটি মোবাইল ফোন ও দুটি আইডি কার্ড উদ্ধার হয়।
অন্যদিকে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সমন্বয়ে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
তবে এই বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘আমরা এখনো কোনো আসামি বুঝে পাইনি। আমাদের যৌথ অভিযান এখনো চলমান আছে।’
উল্লেখ্য, ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত ৬৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
৪৪ মিনিট আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
১ ঘণ্টা আগে