Ajker Patrika

পার্টনারসহ কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পার্টনারসহ কৃষির তিন প্রকল্পে নতুন পিডি
ছবি: সংগৃহীত

কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্প পার্টনারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তন করা হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি বাড়ানোর লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব পদায়ন ও দায়িত্ব পরিবর্তনের আদেশ জারি করা হয়।

ডিএই’র অন্য দুটি প্রকল্প হলো— আধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ-সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে। পাশাপাশি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিচালিত দুটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পের অতিরিক্ত দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স) প্রকল্পে নতুন প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন খামারবাড়ির পরিকল্পনা ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. সাখাওয়াত হোসেন শরীফ। তিনি আগের পিডি আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।

টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক (পিডি) হয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মো. আবুল বাসার মিয়া। এই প্রকল্পের আগের পিডি তালহা জুবায়ের মাশরুর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) নতুন প্রকল্প পরিচালক হয়েছেন চর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সংযুক্ত অতিরিক্ত উপপরিচালক মো. মাসুদুর রহমান। তিনি আগের পিডি রাসেল আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

এদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) অর্থায়নে পরিচালিত সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি এবং ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ-সংশ্লিষ্ট দুটি প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। এ দায়িত্ব থেকে তালহা জুবাইরকে অব্যাহতি দিয়ে টিস্যু কালচার প্রকল্পের নতুন পিডি মো. আবুল বাসার মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত