
অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে তিন পার্বত্য জেলা (বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) প্রশাসককে নোটিশ দিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এতে ওই তিন জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার এইচআরপিবির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।
জেলা প্রশাসকেরা হলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি ও মার্চ মাসে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদেশের তিন পার্বত্য জেলার ইটভাটা মালিকেরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরে ইটভাটা মালিকেরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে তা নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতি অবস্থা বৃদ্ধি করেননি।
এরপরও তিন পার্বত্য জেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে পদক্ষেপ নিতে আইনি নোটিশটি দেওয়া হয়েছে। নচেৎ আইনানুযায়ী ব্যবস্থা চেয়ে আদালতে যাবেন তিনি।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে ইতিমধ্যে সক্রিয় কার্যক্রম শুরু হয়েছে। যা অব্যাহত রয়েছে। তিনি এ-ও বলেন, এখন তিনি একটি ট্রেনিং থাকায় আর বিস্তারিত কিছু বলেননি।’
এদিকে গতকাল বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়িতে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপর দুই ইটভাটার মালিক-কর্মচারী পালিয়ে যাওয়ার তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সিটি করপোরেশনের ল্যাব কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশা নিধনের কীটনাশক সরবরাহ ও ব্যবহারে অনিয়ম করা হচ্ছে। কীটনাশক পরীক্ষার সময় মানসম্মত ওষুধ দেখানো হলেও অভিযোগ অনুযায়ী, মাঠপর্যায়ে ফগিংয়ের সময় কেরোসিন ব্যবহার করা...
১ মিনিট আগে
তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ ও কোস্ট গার্ডের অভিযানে ২০ নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক। পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ
২৫ মিনিট আগে