জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা আগামী বুধবার (৭ ডিসেম্বর) বান্দরবানে যাবেন।
জাতীয় পার্টি বান্দরবান জেলা আহ্বায়ক কাজী নাছিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বেলা ৩টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত জেলা-কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে বিদিশা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
জানা গেছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় পার্টির সহ-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির উপদেষ্টা ও হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব। এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম মহানগর নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন বান্দরবান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী নাছিরুল আলম। তিনি জানান, জাতীয় পার্টিকে পুনর্গঠনে লক্ষ্যে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন বান্দরবান সরকার সমর্থিত বিরোধী দল জাতীয় পার্টির কোনো কার্যক্রম ছিল না। নতুন করে পুনর্গঠন ও কর্মী সমাবেশ আয়োজন করায় অল্প কিছু কর্মী যাঁরা আছেন তাদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে বলে কাজী নাছিরুল আলম জানিয়েছেন।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে