Ajker Patrika

মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে। তারা মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকত। মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত ওই কিশোরী।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরে হাবিবাকে গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পুলিশে খবর দেওয়া হলে পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মো. শহিদুল্লাহ আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওই কিশোরী কী কারণে আত্মহত্যা করেছে বা মারা গেছে, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেননি বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত