
বাগেরহাটের মোংলা সুন্দরবন থেকে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামে এক ঝালাই মিস্ত্রিকে (ওয়েল্ডিং মিস্ত্রি) আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়।
আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণবাগ থানা এলাকার আব্দুল আজিজের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় কিছু টাকা ও একটি মোবাইল ফোন।
তিনি বলেন, আটক ইসমাইল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার নিজের তৈরি করা এ অস্ত্রটি কোন একটি গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে আটক করা হয়। আর তার নামে জেলার রামপাল থানায় দুইটি মাদক মামলাও রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ (শনিবার) দুপুরে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে