
বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর স্বামী মো. জাহাঙ্গীর আলম নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাহাঙ্গীর আলমের ভ্যানে চড়ে সালমা আক্তার বাড়ি থেকে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সালমার গলার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১০টার দিকে সালমা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইম আহম্মেদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাইম আহম্মেদ উপজেলার কুশমাইল গ্রামের শাকিব হোসেনের ছেলে।
৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
দেশবরেণ্য শিক্ষক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রদল কর্মীর প্রেমিকাকে এক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাবের অভিযোগের মীমাংসায় গিয়ে শাখা ছাত্রদলের দুই নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
৩৪ মিনিট আগে