বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার দুপুরে ও সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে মো. আলামীন খান (৪৫) ও মো. হরমুজ গাজী (৬৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শরণখোলাগামী ইমা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। ভ্যানে থাকা আলামীন খান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ভ্যান চালক মশিউর রহমান খান (৫৫)।
নিহত আলামীন খান স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। চাকরি জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
এদিকে সকালে মোরেলগঞ্জের কাঁঠালতলা এলাকায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী মো. হরমুজ গাজীর মৃত্যু হয়। আহত হন তাঁর ছেলে মাসুম গাজী ও মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন সড়ক দুর্ঘটনা তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ভ্যানকে ধাক্কা দেওয়া একটি বাস জব্দ করা হয়েছে। চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৭ মিনিট আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৩৪ মিনিট আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
১ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
১ ঘণ্টা আগে