
বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।
আজ শুক্রবার ভোরে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬-৭ জন শিকারি সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দপ্তরি মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলে বের হন। এ সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামার নির্দেশ দেন তাঁরা।
বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলারে থাকা শিকারিরা ট্রলারটি সুন্দরবনের তীরে রেখে লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যেতে শুরু করলে বনরক্ষীরা দ্রুত অভিযান চালিয়ে আংশিক ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান।
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় থাকা বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। ট্রলারটি ডুবে যাওয়ায় শিকারিদের ব্যবহৃত কিছু জাল ও অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায় বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোরে সুন্দরবনে হরিণ শিকারিদের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় একটি শিকারি চক্র ককশিটভর্তি ফাঁদসহ হরিণ শিকারের উদ্দেশ্যে সাগরপথে নারিকেলবাড়িয়া এলাকায় গিয়েছিল। বনরক্ষীরা সাগরে আংশিক ডুবে থাকা অবস্থায় ট্রলারটি উদ্ধার করেন। এ ঘটনায় শিকারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাশিয়াতে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৪০ মিনিট আগে
বর্ষা পেরিয়ে চলছে শরৎকাল। ভাদ্রের শেষে শরতেও মানিকগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি। চর ও নিম্নাঞ্চলের পথঘাটে তাই আবারও প্রয়োজন হয়ে উঠেছে নৌকা। কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা।
৪০ মিনিট আগে
নওগাঁ সদরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুনা আক্তারকে মারধর করে হত্যার অভিযোগে স্বামী মো. জাকির হোসেন ওরফে নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে