
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে করমজল, সুপতি, ভোলা, কটকা ও দুবলা এলাকায় বন বিভাগের পাঁচটি মিষ্টি পানির পুকুর লবণপানিতে নিমজ্জিত হয়েছে। এতে ওই সব এলাকার বন্যপ্রাণীর নিরাপদ পানির উৎস বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া বনের শ্যালার চর এলাকা থেকে পানিতে ভেসে যাওয়া একটি হরিণশাবককে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে দুবলার চর এলাকা থেকে দুটি হরিণের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।
বুধবার (২৮ মে) রাত থেকে শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত টানা বৃষ্টি ও মাঝারি ধরনের ঝোড়ো হাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাঁচটি মিষ্টি পানির পুকুরে লবণপানি ঢুকে গেছে। ফলে বন্যপ্রাণীরা কিছুটা অসুবিধায় পড়েছে।
তিনি বলেন, ‘জলের তোড়ে ভেসে যাওয়া অবস্থায় একটি হরিণশাবক উদ্ধার করা হয়েছে। দুবলার চর থেকে উদ্ধার করা দুটি হরিণের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। ধারণা করছি, লবণপানি খেয়ে বা সাঁতার কাটতে গিয়ে হরিণ দুটির মৃত্যু হয়েছে।’
পুকুরের পানি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘এই পুকুরগুলোর পানি শুধু বন্যপ্রাণী নয়, বন বিভাগের স্টাফরাও ব্যবহার করেন। স্বল্প সময়ের মধ্যে বৃষ্টির পানি মিষ্টি না হলে সেচের মাধ্যমে পুকুরে মিষ্টি পানি সরবরাহ করা হবে।’

শরণখোলায় রিং বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক ঘর
এদিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুটি স্থানে প্রায় ১০০ ফুট ভেঙে গেছে। বলেশ্বর ও ভোলা নদীর জোয়ারের চাপে এই ভাঙন দেখা দেয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘চুন্নু ফকিরের বাড়ির সামনে থেকে ৬০ ফুট এবং শাহজাহান মোল্লার বাড়ির সামনে থেকে ৪০ ফুট বাঁধ ভেঙে গেছে। এতে জোয়ারের পানি ঢুকে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। দুর্যোগ কেটে গেলে সরকারি বরাদ্দ থেকে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’

তবে এবারের ঘূর্ণিঝড়ে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। জেলায় কোনো বসতঘরের ক্ষতি হয়নি।’
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদও জানিয়েছেন, মৎস্যঘেরের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
২ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩ ঘণ্টা আগে