বাগেরহাটের রামপালে প্রতিপক্ষের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ রোববার (৩১ মে) দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া গ্রামের দুলাল গাজীর ছেলে। তিনি রামপাল সদর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি ছিলেন। রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের গাড়িচালকও ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী দোকানি হুমায়ুন জানান, ইখলাস গাজী চা পান করে বেঞ্চের ওপর বসা ছিলেন। কিছুক্ষণ পরে মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক ব্যক্তি এসে দূর থেকে ইখলাসকে গালিগালাজ করেন। কিছুক্ষণ গালিগালাজ করার পরে ইখলাসকে এসে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। কেউ ঠেকাতে আসেনি। একপর্যায়ে ইখলাস শিকদার পড়ে গেলে সেখান থেকে চলে যান মাহাবুবুর রহমান শিকদার।
নিহত ইখলাসের বড় ভাই ইলিয়াস গাজী জানান, মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারসহ চার-পাঁচজন লোক ইলিয়াস গাজীকে বেধড়ক মারধর করেছেন। তাঁরা কোনো লাঠি বা অস্ত্র ব্যবহার করেননি, হাত দিয়েই মাথা, বুক, কানসহ বিভিন্ন স্থানে আঘাত করেছেন। তাঁদের আঘাতেই ইখলাস গাজীর মৃত্যু হয়েছে।
পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা ইখলাসকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, মৃত অবস্থায়ই ইখলাস গাজীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর শরীরে কোনো অস্ত্রের আঘাত ছিল না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, নিহত ইখলাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত ইখলাসের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ইখলাসের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা করা হবে।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২৪ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩৫ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১ ঘণ্টা আগে