
নেত্রকোনায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। মা ও দুই মেয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অটোরিকশাচালক রেহান মিয়া (৪০)। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেহান মিয়ার মৃত্যু হয়। তিনি নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আমিরুজ্জামানের ছেলে।
এর আগ, আজ বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাসপাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নেত্রকোনা সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের আয়নুল হকের স্ত্রী নূর জাহান (৪৫), মেয়ে স্মৃতি আক্তার (১৫) ও সুমাইয়া আক্তার ইতি (৮) নিহত হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন আয়নুল হক (৬০)। পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আজ গাজীপুরের বাস ধরতে বাড়ি থেকে অটোরিকশা করে স্ত্রী-সন্তানসহ জেলার হিরনপুর এলাকায় যাচ্ছিলেন। পথে চল্লিশা বাসপাই মোড়ে পৌঁছালে ময়মনসিংহ থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশার সাত যাত্রী আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর জাহান, স্মৃতি ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আয়নুল হক ও অটোরিকশাচালক রেহান মিয়াকে মমেক হাসপাতালে পাঠানো হয়। অপর আহত যাত্রী মোস্তাফিজ (২৫) নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে ‘অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে’ অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ নেতাকে
২৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার মির্জাপুর ফুটওভারব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজের সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় খাল থেকে মো. নজির ফরাজি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ১ নম্বর বেতাগী গ্রামের একটি খালে কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে প্রতিপক্ষের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ রোববার (৩১ মে) দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া গ্রামের দুলাল গাজীর ছেলে। তিনি রামপাল সদর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি ছিল
১ ঘণ্টা আগে