
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস। এ লক্ষ্যে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ রোববার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব (পানি ও জলবায়ু) ইনজে ক্লাসেন, সহযোগী প্রতিষ্ঠান ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক, এমইএফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর এ টি এম তারিকুল ইসলাম ও বাহনের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ সামিউল হক অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন ও মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখারুল্লাহ মামুন।
বৈঠকে নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব ইনজে ক্লাসেন জানান, বাংলাদেশের অর্থমন্ত্রীর অনুরোধে নেদারল্যান্ডস সরকার সম্পূর্ণ অনুদানে পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।
প্রকল্পের অংশ হিসেবে প্রথমে একটি প্রি-ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে। এর মাধ্যমে এলাকার পানির চাহিদা, বিদ্যমান সরবরাহ ও পাইপলাইন নেটওয়ার্কের অবস্থা, সম্ভাব্য পানির উৎস এবং পরিশোধন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিরূপণ করা হবে।
বৈঠকে জানানো হয়, ভবিষ্যতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-ভিত্তিক বৃহৎ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাও যাচাই করা হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য চট্টগ্রাম ওয়াসার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবও দেওয়া হয় বৈঠকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় সরকারি জায়গা দখল করে নার্সারি পরিচালনার দায়ে আটটি নার্সারির মালিককে জরিমানা করা হয়েছে।
২৭ মিনিট আগে
ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় দুই বোনসহ চার শিশু মারা গেছে। চার জনই কন্যা শিশু। রোববার (৫ জুলাই) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার গৌরীপুরে দুই বোন, গফরগাঁওয়ে এক কন্যা শিশু ও ফুলপুরে এক কন্যা শিশু মারা গেছে।
৩০ মিনিট আগে
খুলনায় মাদক সেবনকারী দুজনকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ওয়ার্ড শ্রমিক দলের এক নেতাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, তাঁরা মদ্যপ অবস্থায় থানায় এসে কর্তব্যরত সদস্যদের গালিগালাজ ও হুমকি দেন। পরে শ্রমিক দলের নেতা মোস্তফা শেখ দুলালকে দল থেকেও বহিষ্কার করা হয়।
৩৬ মিনিট আগে
ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ রোববার বিকেলে পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
৪৪ মিনিট আগে