Ajker Patrika

ঢাকার উদ্দেশে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
ঢাকার উদ্দেশে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী
নিখোঁজ ব্যবসায়ী সমীর বণিক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি সমীর বণিক (৩৭)। গত ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে বাসে ওঠার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বজনেরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন সমীর। পরে রাত ২টার দিকে বোন পূজার মোবাইলে খুদে বার্তা পাঠান তিনি। পরদিন বিকেলেও পরিবারের সঙ্গে তাঁর কথা হয় এবং তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। তবে এর পর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সমীরের ভাই সঞ্জীব বণিক বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সমীর বগা বন্দরের পরিচিত ব্যবসায়ী। সেখানে ‘লোকনাথ ভান্ডার’সহ তাঁর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানের কর্মচারী কামরুল ইসলাম জানান, বাসে ওঠার আগে সমীরকে ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।’ তবে ওই ব্যক্তি কে ছিলেন, তা জানা যায়নি।

পরিবারের দাবি, প্রযুক্তিগত সহায়তায় সমীরের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান পাওয়া গিয়েছিল সাতক্ষীরায়। সমীরের ভাই সঞ্জীব বণিক বলেন, ‘ভাই ঢাকায় যাওয়ার কথা বললেন, কিন্তু মোবাইলের অবস্থান সাতক্ষীরায় দেখায় আমরা খুবই চিন্তায় আছি।’

পরিবার আরও জানায়, ঢাকার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সমীর নিয়মিত পণ্য কিনতেন এবং সেখানে তাঁর প্রায় ৫ কোটি টাকা অগ্রিম দেওয়া ছিল। তবে নিখোঁজ হওয়ার সঙ্গে এই টাকার কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত