
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইমরান হোসেনের আড়াই বছর বয়সী ছেলে আজমাইন রহমান আদিল জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া এই শিশুর পরিবারকে সরকারি অনুদানের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ইমরানের অভিযোগ, প্রতারকের কথায় বিশ্বাস করে ব্যাংক হিসাব ও ওটিপি দেওয়ার পর তাঁর হিসাব থেকে ৪৯ হাজার ৭৪২ টাকা নিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে বাড়িতে থাকা অবস্থায় ইমরানের মোবাইল ফোনে প্রথমে ০১৩০৭৬৬৯৩১৫ এবং পরে ০১৩০৬০৬১০৭৪ নম্বর থেকে ফোন আসে। ফোন করে ইমরান হোসেনকে বলেন, আপনার সন্তান আজমাইন রহমান আদিলের হার্টে ছিদ্র নিয়ে চিকিৎসা করাতে ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে আবেদনমূলে আপনি... ব্যাংক হিসাব নম্বরে ৫০ হাজার টাকা পেয়েছেন? প্রতি উত্তরে ইমরান হোসেন বলেন, জ্বি। এরপর অপর প্রান্ত থেকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এখন থেকে এ ধরনের চিকিৎসায় এক লাখ টাকা অনুদান নির্ধারণ করেছেন। তাই আপনার সন্তানের চিকিৎসায় এই মুহূর্তে আপনি আরও ৩০ হাজার টাকা পাচ্ছেন। তবে শুক্রবার (২১ আগস্ট) ব্যাংক বন্ধ থাকায় আপনাকে (ইমরান হোসেন) অনলাইন ব্যাংক হিসাবে নিতে হবে! হিসাব নম্বর দিন।
জবাবে সন্তানের চিকিৎসায় আশ্বস্ত হয়ে এবং বিশ্বাস করে ইমরান হোসেন একটি অনলাইন ব্যাংক নম্বর দিলেন! এতেই ঘটল বিপত্তি!
প্রথমে ১০ হাজার, ১০ হাজার করে মোট ২০ হাজার টাকার ম্যাসেজ এলেও ৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। এতে কল করে অভিযোগ করলে নেট সমস্যায় ত্রুটি হচ্ছে বলে আবার ১০ হাজার করে দুবার ম্যাসেজ এসে আবারও ৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। এরপর আবারও ইমরান হোসেন কল করে অভিযোগ করলে বলেন, নেট সমস্যায় এমন বিভ্রাট দেখাচ্ছে! ওটিপি নম্বর দিন! ইমরান হোসেন ব্যাংক ব্যালেন্স চেক না করেইকথামতো ওটিপি দিয়ে অনলাইন ব্যাংক হিসাব নম্বরের ব্যালেন্স চেক করে দেখেন হিসাব নম্বরে কোনো টাকাই জমা না হয়ে উল্টো তাঁর হিসাব নম্বর থেকে ৪৯ হাজার ৭৪২ টাকা কেটে নেওয়া হয়েছে! এরপরই ইমরান হোসেনের মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা!
ইমরান হোসেন বলেন, ‘প্রতারণা চক্র আমার অসুস্থ সন্তানের চিকিৎসার আদ্যোপান্ত যেভাবে বলছিল, তা সবই সত্য ও নির্ভুল হওয়ায় আমি বিশ্বাস করেছিলাম। তাদের কথামতো অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও ওটিপি দেওয়ায় আজ আমি সর্বস্বান্ত। আমার হিসাবে কোনো টাকা জমা না হয়ে উল্টো ৪৯ হাজার ৭৪২ টাকা কেটে নেওয়া হয়েছে।’ এ ঘটনায় নিজের ফেসবুক পোস্টেও ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ইমরান।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইমরান হোসেন এ বিষয়ে কোনো আইনি সহায়তা নেননি বলে জানা গেছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৬ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে