
চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাস উল্টে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১৪ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তের চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী টানেল এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
নিহত আনসার সদস্য হলেন মো. আব্দুল জব্বার। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রামের পতেঙ্গায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন।
জানা গেছে, সাতকানিয়ায় নির্বাচনী দায়িত্ব শেষে একটি বাসে করে গার্ডে ফিরছিলেন ২৩ জন আনসার সদস্য। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে উঠে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রামের বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে গণভোট কাস্ট হয়েছে ১২ লাখ ৭ হাজার ৩৬৯। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ৭৯ হাজার ৩২৭টি এবং ‘না’ ভোট ৩ লাখ ২৮ হাজার ৪২টি।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর বিভাগের ৩৩টি আসনের ফলাফল স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। এর ১৭টি আসনে জিতেছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি জিতেছে দুটি আসনে। স্বতন্ত্র জিতেছে একটি। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাওয়া বিএনপি জিতেছে ১৩টি আসন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
১০ মিনিট আগে
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে আবুল কালাম
২৫ মিনিট আগে