কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথির আঘাতে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম একই ইউনিয়নের থাইংখালীর এলাকার আব্দুল মজিদের মেয়ে। তাঁর স্বামী আব্দুল জলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল জলিল স্ত্রীকে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের ৮ ও ৫ বছর বয়সের দুই ছেলে রয়েছে।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বামীর হাতে স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক বিতন্ডার একপর্যায়ে পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন (২২) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতো।
১৫ মিনিট আগে
পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তেল মজুতকালে হাতে নাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
৩৮ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতির মধ্যে পড়ে মো. আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ফোরাম। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে