
মালয়েশিয়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুদ আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ঢাকা থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১০৩-এর এক যাত্রীকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি করা হয়। এ সময় এভসেক সদস্যরা ওই যাত্রীর চারটি লাগেজে তল্লাশি চালিয়ে ১২০ কেজি ওষুধ জব্দ করেন।

শ্যামনগরে খাসজমি দখলের অভিযোগে উপজেলা যুবদল নেতা জি এম হাবিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
৫ মিনিট আগে
জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় ১০ বছরের শিশুকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকপক্ষকে জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে