
বরগুনার তালতলী উপজেলার সকিনা বীটের নিদ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণের মামলায় সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ আকনসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন সোনাকাটা ইউনিয়ন পরিষদ সদস্য শহীদ আকন, মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও নেকিয়ার হোসেন।
জানা গেছে, তালতলী উপজেলার সকিনা বীটের নিদ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে ওই পাঁচজন স্থাপনা ও রাস্তা নির্মাণ করেন।
এ ঘটনায় গত ২৬ এপ্রিল তালতলী সকিনা বীট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বন আইনে জড়িতদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামিরা আজ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তালতলী বন বিভাগের সকিনা বীট কর্মকর্তা মোঃ রাহিমুল ইসলাম জুমেল বলেন, `আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য শহীদ আকনসহ কয়েকজন বন বিভাগের গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করেছি। ওই মামলায় আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন।'
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আবু বকর বলেন, `আদালতের বিচারক বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'

ফেনীর দাগনভূঞায় এক গৃহবধূকে ধর্ষণের পর তাঁর মাকেও ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
১ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও আদিবাসীপল্লি (সাঁওতাল) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। আজ রোববার সকাল ১০টায় প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চবিদ্যালয় ও পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
৩ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইন-সংক্রান্ত কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
৪ মিনিট আগে
গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের খাবার সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম রোগীদের জন্য পরিবেশন করা মাংসের ওজন পরীক্ষা করে গুরুতর অসংগতি দেখতে পান।
১২ মিনিট আগে