
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ১০৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৮৩ জন, গুলশানে ৩৮ জন, উত্তরায় ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগে
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৬ জন। রোগী বাড়ায় ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড-২ চালু করা হয়েছে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মরিচকুঁড়ি খালের ওপর বাঁশ দিয়ে তৈরি সরু একটি সাঁকো। প্রতিদিন এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করেন শত শত মানুষ। একটি টেকসই সেতুর অভাবে একপ্রকার বন্দী হয়ে পড়েছেন কাঁকড়াজান ইউনিয়নের মরিচকুঁড়ি...
১৮ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বেতাগী সানকিপুর ইউনিয়নের বিবি আয়শা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারকে মারধর, প্রাণনাশের হুমকি ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল...
২৪ মিনিট আগে