
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে মা-বাবাকে মারধর ও ঘরবাড়িতে ভাঙচুরের অপরাধে সজিব (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কোষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করার পর এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস। দণ্ডপ্রাপ্ত সজিব ওই গ্রামের কাঞ্চন মিয়া ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি জানান, সজিব দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদকদ্রব্য গ্রহণ করে আসছিল। মাদক সেবন করে সে নিয়মিত মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এ ছাড়া মাদক কেনার টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি করত। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ সজিবদের বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে মাদক সেবন ও ভাঙচুররত অবস্থায় তাঁকে আটক করা হয়।
পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করেন।
ইউএনও রুপম দাস বলেন, ‘মাদক সেবন করে বাবা-মাকে নির্যাতন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করায় আইন অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ক্লাসে ক্লাসে ঘড়ি ধরে চলছে পাঠদান। প্রাঙ্গণজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত চলাফেরা, কোলাহল। বাইরের এ ছবি দেখে মনে হবে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ফিরেছে তার চেনা ছন্দে। কিন্তু গত রোববার যুদ্ধবিমান ভেঙে পড়ে বিধ্বস্ত ভবনটির সামনে কিছুক্ষণ দাঁড়াতেই বোঝা গেল...
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। এঁরা হলেন বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তাঁর ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
২৮ মিনিট আগে
জান্নাত রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. সান্টুর মেয়ে। সে তার নানাবাড়ি গৌরনদীর কাসেমাবাদে মৃত সাহেব আলী ফকিরের বাড়িতে মায়ের সঙ্গে থাকত।
৩১ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৯ ঘণ্টা আগে