
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) ওজনের বিশাল আকৃতির ষাঁড়। নাম টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর টাইসনকে দেখতে হাটে ভিড় করে। কিন্তু কোরবানির জন্য বিক্রি করতে হাটে নিয়ে আসা পশুটি গতকাল সোমবার দুপুর পর্যন্ত অবিক্রীত রয়ে গেছে।
টাইসনের মালিক জুবাইদা অ্যাগ্রোর খামারি গাজী জাহাঙ্গীর জানান, হাটে গরুটির দাম ১১ লাখ টাকা চাওয়া হয়েছে। কিন্তু বিক্রেতারা আট লাখ টাকা পর্যন্ত বলেছে। ফলে এবারের ঈদে টাইসনকে বিক্রি করা নিয়ে শঙ্কায় আছেন এই খামারি। তবে খামারির দাবি করা গরুটির ওজনের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গাজী জাহাঙ্গীর জানান, সাদা-কালো রঙের আড়াই বছর বয়সী ভাটি ক্রস জাতের ষাঁড়টির উচ্চতা প্রায় ৬৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। ছোটবেলা থেকেই অত্যন্ত যত্নের সঙ্গে ঘাস, খড়, ভুসিসহ দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে টাইসনকে বড় করা হয়েছে। নিয়মিত পরিচর্যা ও সুষম খাবারের কারণেই গরুটি এত বড় আকৃতি ধারণ করেছে।
হাটে আসা দর্শনার্থী জামান জানান, টাইসনের বিশাল গড়ন ও আকর্ষণীয় রূপ সহজেই সবার দৃষ্টি কাড়ছে। অনেকে গরুটির সঙ্গে ছবি তুলছেন।
এ বিষয়ে রসুলপুর মাদ্রাসা পশুর হাটের ইজারাদার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে হাট এখনো তেমন জমেনি। তবে টাইসন হাটের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। আশা করছি, আমাদের হাটেই বিক্রি হবে টাইসন।’

গোলাম মোর্তজা ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। রাজশাহীর সিটি হাটে এর জন্য তাঁকে হাসিল দিতে হয়েছে এক হাজার টাকা। হাটের ইজারাদারের লোকজন তাঁকে রসিদও দিয়েছেন, কিন্তু তাতে লেখা নেই টাকার পরিমাণ। কোরবানির আগে এমন কৌশলে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটিতে পশু ক্রেতাদের গলা কাটছেন ইজারাদার।
৩ ঘণ্টা আগে
বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে কোরবানির পশুর বেশ কিছু অবৈধ হাট। এসব হাট বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় প্রভাবশালীরা বসিয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে অবৈধ হলেও এসব হাটে তেমন অভিযান চালাচ্ছে না সিটি করপোরেশন।
৩ ঘণ্টা আগে