ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুমতাহাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মুমতাহা জান্নাত রুহিয়া উপজেলার আখানগর গ্রামের ধনিপাড়ার বাসিন্দা সুমন ইসলামের (২২) স্ত্রী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মো. মুকুলের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে সুমন ইসলাম মোবাইল ফোনে তাঁর শাশুড়ি মুনছুরা বেগমকে (৪০) জানান, তাঁর মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে স্বজনদের সেখানে যেতে বলেন তিনি।
খবর পেয়ে মুনছুরা বেগম হাসপাতালে পৌঁছান। রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মুমতাহাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত গৃহবধূর মা মুনছুরা বেগম বাদী হয়ে রুহিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেটা: খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় জারি করা সতর্কতামূলক নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ। নির্দেশনাটি কেবল পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জারি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সুপারের দপ্তর।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৩৪ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতালপক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে