
রাজশাহী বিভাগের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে মোটরসাইকেলের লম্বা সারি পড়ে যাচ্ছে। কিন্তু চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চালকেরা। তেল না থাকায় কোনো কোনো ফিলিং স্টেশন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অন্যগুলো থেকে অল্প অল্প তেল দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজশাহী বিভাগের আট জেলায় সব মিলিয়ে ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। তিন দিন ধরে এসব ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেনের সংকট দেখা দিয়েছে।
উত্তরের জেলা রাজশাহীতে ফিলিং স্টেশনে তেলসংকটের বিষয়টি সামনে আসে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে। সেদিন রাজশাহী শহরের ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের চাহিদামতো তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কোনো ফিলিং স্টেশনে সর্বোচ্চ ২০০ বা কোনোটিতে ৫০০ টাকার তেল দেওয়া শুরু করা হয়। আজ শুক্রবারও একই অবস্থা দেখা গেছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বাসিন্দা গোলাম রসুল বলেন, গতকাল রাতে তিনটি ফিলিং স্টেশন ঘুরে তিনি এক হাজার টাকার পেট্রল নিতে পেরেছেন। এর মধ্যে একটি ফিলিং স্টেশনে ৫০০ টাকার ও দুটি থেকে ২৫০ টাকার করে তেল নিয়েছেন তিনি। কোথাও চাহিদামতো তেল পাননি।
আজ সকালেও রাজশাহী নগরের ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের লম্বা সারি দেখা যায়। রুয়েট এলাকায় নয়ান ফিলিং স্টেশনে কথা হয় মোটরসাইকেলচালক সবুজ আহমেদের সঙ্গে। সবুজ জানান, সারাক্ষণই তাঁর বাইক লাগে। তাই পাম্পে পাম্পে ঘুরে তিনি ট্যাংক ভর্তি করছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। তাই চাহিদামতো তেল বিক্রিও করা যাচ্ছে না। ইতিমধ্যে বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। যেগুলোতে তেল আছে, তারা সবাইকেই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আতঙ্কে মানুষের মধ্যেও তেল কেনার হিড়িক পড়ে গেছে। অবস্থা এমন—বাইক সেভাবে চালানই না, তিনিও এসে হাজার টাকার তেল চাচ্ছেন। আবার যাঁরা বেশি বাইক চালান, তাঁরা পাম্পে পাম্পে ঘুরে ট্যাংক ফুল করে বাড়িতে ঢেলে আসছেন। তারপর আবার তেল তুলছেন। মানুষের এই আতঙ্কের কারণে সংকটটা আরও বেশি করে বোঝা যাচ্ছে।
পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা জানাতে পারেননি বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল জলিল।

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৫ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৫ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৫ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
৫ ঘণ্টা আগে