যশোরের মনিরামপুরে সরকারি এক চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজপড়ুয়া তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম রাফসান জানি, তিনি যশোর সদর উপজেলার বাসিন্দা এবং ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত মাসে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। আর ভুক্তভোগী ওই চিকিৎসকের স্ত্রীর ছোট বোন।
বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, চিকিৎসক রাফসান জানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তাঁর স্ত্রীর ছোট বোন (শ্যালিকা) মামলা করেছে। আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
অভিযোগে বাদী জানায়, সে লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার বাসিন্দা। পরিবারে সবার ছোট এবং বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী। কয়েক বছর আগে বিবাদীর সঙ্গে তার বড় বোনের বিয়ে হয়। ২০২০ সালের শেষের দিকে তার অন্তঃসত্ত্বা বোনকে দেখভালের জন্য বাদীকে নিয়ে আসেন বিবাদী। বিবাদী বাসায় বাদীকে পড়ালেখা করাতেন।
বাদী বলেন, ‘বাসায় পড়ানোর ছলে বিবাদী আমার খাতায় আপত্তিকর কথাবার্তা লিখতেন। আমাকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। আমি আমার বোনকে বিষয়টি একাধিকবার বলার পরও তাতে তিনি কান দেননি। নিজের সংসার বাঁচাতে তিনি চুপ থাকতেন। সন্তান কিছুটা বড় হলে আমার বোন যশোর আইটি পার্কে চাকরি নেন। তখন খালি বাসায় একা পেয়ে বিবাদী আমার ওপর ঝাঁপিয়ে পড়তেন। আমি বাধা দিয়েও তাঁকে থামাতে পারিনি। একপর্যায়ে আমি বিবাদীর প্রতি দুর্বল হয়ে পড়ি।’
বাদী বলেন, ‘এরপর নিজের সুবিধার জন্য বিবাদী আমাকে যশোর শহরের একটি হোস্টেলে তুলে দেন। সেখান থেকে বিভিন্ন সময় আমাকে নিয়ে ঘুরতে যেতেন। ২০২৫ সালের দিকে বিবাদী মনিরামপুরে একটি ক্লিনিকে চাকরি নেন। তখন তিনি মনিরামপুর পৌর শহরের মোহনপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাস আমাকে স্ত্রী পরিচয় দিয়ে সেই বাসাতে রেখে আমার সঙ্গে অবস্থান করেন।’
বাদী আরও বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাদী ওই বাসায় রেখে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। ওই সময় তিনি আমার ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছেন। আমি পরিবারের কারও কাছে অভিযোগ করে পাত্তা পাইনি। গত মাসে বিবাদী মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার পর থেকে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বর্তমানে আমি একটি ছাত্রী হোস্টেলে অবস্থান করছি। তবে বিবাদী এখনো বিভিন্ন সময় আমাকে মোবাইল ফোনে সেসব আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আমি তাঁর হাত থেকে বাঁচতে সম্প্রতি হাতীবান্ধা থানায় সাধারণ ডায়েরি করেছি। তাতে রক্ষা না পেয়ে মনিরামপুর থানায় মামলা করতে বাধ্য হয়েছি। আমি তাঁর শাস্তি চাই।’
এই বিষয়ে কথা বলতে অভিযুক্ত চিকিৎসক রাফসান জানির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। সাংবাদিক পরিচয় পেয়ে পারিবারিক সমস্যার কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন, ‘রাফসান জানি গত মাসে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছেন। পারিবারিক সমস্যার কথা বলে তিনি ছুটি নিয়ে গত শনিবার থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। তবে ধর্ষণ মামলার বিষয়ে কিছু জানতে পারিনি।’

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বিমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২৫ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত ট্রেনে শারমীন আক্তার (২৪) নামের এক ভাসমান নারী সন্তান জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে সন্তান ভূমিষ্ঠের ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
ঈদের জামাত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। ঈদ ঘিরে ইতিমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো...
৩৪ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে