
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘অপ্রত্যাশিত অবহেলা’র ফল হিসেবে উল্লেখ করেছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় হাসপাতালের দুই নিম্নপদস্থ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন হাসপাতালের আইনজীবী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
আজ শনিবার রাজধানীর হলিডে ইন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিশির মনির এসব কথা বলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আজীবন বিনা মূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শিশির মনির বলেন, পাঁচ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনে এক নার্স ও আরেক কর্মীর ‘পেশাগত ঘাটতি’ পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নিহত নবজাতকদের পরিবারের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি থাকলেও তাঁরা হাসপাতালের সেবা বন্ধ না রাখার অনুরোধ জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে শিশির মনির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আদ্-দ্বীন হাসপাতাল উভয়ই চায় না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহত শিশুদের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আজীবন থাকবে। পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় ক্ষমাপ্রার্থী। যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর খানও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এই ঘটনায় দায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মৃত নবজাতকদের একজনের বাবা হাবিবুর রহমান জানান, এটি ছিল তাঁর তৃতীয় সন্তান। প্রথম দুই সন্তানও একই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল এবং সেবায় সন্তুষ্ট থাকায় এবারও তিনি আদ্-দ্বীন হাসপাতালে আসেন। তাঁরা চান হাসপাতালের ত্রুটিগুলো সংশোধন করা হোক এবং সেবা কার্যক্রম চালু থাকুক।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টায় আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং সবার ভারতীয় আধার কার্ড রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের একাধিক পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি।
১৩ মিনিট আগে
বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ এজেন্টরা কার্গো ব্যবস্থাপনার দীর্ঘদিনের নানা সংকট তুলে ধরেন। তাঁদের অভিযোগ, কার্গো এলাকায় প্রয়োজনের তুলনায় জায়গা কম। আধুনিক গুদামসুবিধা, ঝুঁকিপূর্ণ পণ্যের জন্য পৃথক নিরাপদ জোন, পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা অবকাঠামো ও জরুরি প্রবেশপথের ঘাটতি রয়েছে।
২৬ মিনিট আগে
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচনে দীর্ঘ ৩০ বছর পর সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ টিটু। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। নির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছরের জন্য টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি...
১ ঘণ্টা আগে
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বাসার ছয়তলার বাইরে এসি লাগানোর সময় নিচে পড়ে গিয়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের একজন মারা গেছেন। আজ রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে