চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামের এক দরজি খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়ন পশ্চিম মেখল খলিফাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান আজম। সেখানে দুই ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে হাটহাজারী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা এলাকায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পেছনের একটি মাছের ঘের থেকে মরদেহটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় ধানখেতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়া প্রায় ১০ ফুটের একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানখেত থেকে স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার সাপটি উদ্ধার করেন।
১২ মিনিট আগে
রাজনীতি শুধু ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, বরং জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে।
১৪ মিনিট আগে
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে ডিএমটিসিএলের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়...
৩৬ মিনিট আগে