
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা একটি পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

খানজাহান আলী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ছেলে নাদিম ইসলামকে (২৮) ঘটনাস্থল থেকে আটক করে।
২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ``বাংলার জয়যাত্রা’’ গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রনালীর উদ্দেশ্যে। প্রায় ৪০ ঘন্টা জাহাজ চালিয়ে আজ শুক্রবার সকালে কাছাকাছি এসে পৌছে ইরান...
৫ মিনিট আগে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০ শতাংশ রায়কে অবজ্ঞা করে বিএনপি সরকারের জনগণের সঙ্গে গাদ্দারি করার ফল শুভ হবে না।
৩০ মিনিট আগে
জীবননগরে পাম্পে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালককে ১ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
১ ঘণ্টা আগে