
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তাঁর পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. এনামুল হক (৪৫)। পকেটে থাকা পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকার রাজা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভামারা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনামুল হক গুরুতর আহত হন। এতে তাঁর মোটরসাইকেলও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যান এবং পুলিশে খবর দেন।
পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। এ সময় আহত ব্যক্তির নাম-ঠিকানা শনাক্ত করতে তাঁর প্যান্টের পকেট তল্লাশি করা হয়। পকেটে থাকা সন্দেহজনক একটি প্যাকেট খুলে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এনামুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক প্রবণ চাকমা তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশের পাহারায় সেখানে পাঠানো হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, আহত ব্যক্তির পকেটে ইয়াবা পাওয়ায় তাঁকে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
১৫ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।
২০ মিনিট আগে
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব...
২২ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
২৩ মিনিট আগে