
জামালপুরের ইসলামপুরে নিখোঁজের এক দিন পর ডোবার পানি থেকে দুই শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের বিশরশি গ্রামের একটি ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো বিশরশি গ্রামের অর্জুন সিপাইয়ের মেয়ে আলো (৭) ও নজরুল সিপাইয়ের মেয়ে শাকিলা (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে শিশু আলো ও শাকিলা বসতবাড়ির পাশের একটি পরিত্যক্ত জমিতে খেলছিল। একপর্যায়ে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাননি স্বজনেরা। আজ সকালে পার্শ্ববর্তী খোরশেদ সিপাইয়ের বাড়িসংলগ্ন ডোবার পানিতে দুই শিশু লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্বজনদের খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করেন।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাআলম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, আজ বিশরশি গ্রামের একটি ডোবার পানি থেকে দুই শিশু লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরের দিকে তাদের দাফন করা হয়েছে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৩৩ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৪২ মিনিট আগে