
ঝড়ের কবলে চরে আটকা পড়েছে ঢাকা-হাতিয়া রুটে চালু করা এমভি সুগন্ধা লঞ্চ। জোয়ার এলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা রয়েছে লঞ্চটি।
ঢাকা-হাতিয়া রুটে যাত্রী চলাচলের সুবিধার্থে গতকাল সোমবার সরকারি বরাদ্দে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি নতুন লঞ্চের উদ্বোধন করা হয়। পরে সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুগন্ধা লঞ্চটি যাত্রা শুরু করে।
জানা যায়, এদিন (সোমবার) রাত ৩টার দিকে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে আসা এমভি সুগন্ধা লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। আটকে পড়া যাত্রীদের সঙ্গে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে কথা হলে তারা চরম দুর্ভোগ ও অসহায়ত্বের কথা জানায়।
লঞ্চ থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে বিষয়টি জানানো হলেও বিকেল পর্যন্ত যাত্রীদের উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
মোবাইল ফোনে লঞ্চের যাত্রী দিনাজ উদ্দিন জানান, রাত ২টার দিকে লঞ্চটি চরে আটকা পড়ে। কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা তিনটি ট্রলার পাঠানোর কথা জানায়। কিন্তু ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যাত্রী জানান, ‘আমার আড়াই বছরের ও ছয় মাসের দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে লঞ্চে আটকা আছি। সকাল থেকে ছোট বাচ্চাদের কোনো খাবার দেওয়া সম্ভব হয়নি। আমাদের নামারও কোনো ব্যবস্থা করা হয়নি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা চরম মানবিক সংকটে আছি।’
লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরের ওপর উঠে যায়। নিয়ন্ত্রণে রাখতে নোঙর করা হয়। পরে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকে পড়ে। জোয়ার এলেও পানি কম থাকায় ভাসানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা উদ্ধারকারী জাহাজ পাঠানোর চেষ্টা করছে।

গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর পাঞ্জাবির পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। মৃত ভিক্ষুকের নাম আবুল হোসেন (৬৫)। আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে
৫ মিনিট আগে
বিনা দোষে সোনার দোকানের কর্মচারী শ্যামল কান্তি শর্মাকে মারধরের পর পুলিশকে হাতকড়া পরাতে বাধ্য করে সাংবাদিক পরিচয় দানকারী মব গোষ্ঠী। এরপর তারা তাঁকে ইউএনওর অফিসে নিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে নানা অপপ্রচার চালায় এবং তাঁকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য করে ইউএনওকে।
৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর স্বামী মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার (১১ মে) রাতে নগরের চকবাজার থানা সংলগ্ন আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর উপজেলার
৩৯ মিনিট আগে