
‘আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে’- সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় হাজিরা দিতে এসে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা বলেছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানির এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “মঞ্চ ’৭১” সংগঠনের গোলটেবিল আলোচনা নিয়ে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত আগামী ২৪ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। লতিফ সিদ্দিকীসহ এ মামলার অন্যান্য আসামিরা হাজিরা দেন।
গত বছর ১৬ নভেম্বর লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। ওই আবেদনের ওপর আজ শুনানি হয়। শুনানি শেষে আদালত আসামি লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করে সেই আবেদন মঞ্জুর করেন। এ সময় বিচারকের উদ্দেশ্যে লতিফ সিদ্দিকী বলেন, ‘এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। ৬ মাস আগে এই মামলায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজ এই আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আমার আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।’
এ সময় বিচারক বলেন, ‘সেটি আপনার ইচ্ছে। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।’
এ বিষয়ে লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বলেছেন, লতিফ সিদ্দিকী বয়স্ক হওয়ায় এই মামলায় তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছেন। তবে লতিফ সিদ্দিকী আদালতকে বলেছেন, তিনি সশরীরে আদালতে এসে হাজিরা দেবেন।
এই মামলায় হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন দেন। গত বছরের ১২ নভেম্বর তিনি কারামুক্ত হন। এর আগে গত বছরের ২৯ আগস্ট তাঁকেসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন, গত বছরের ২৮ আগস্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “মঞ্চ ’৭১” নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠকে বাধা দেন ‘জুলাই আন্দোলন’-এ সম্পৃক্ত দাবি করা কিছু ব্যক্তি। এ সময় লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৬ জনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রাতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
মামলায় বলা হয়, ২৮ আগস্ট বেলা ১১টার দিকে মামলার বাদী দেখতে পান, বেশ কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং আবদুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে গত ৫ আগস্ট “মঞ্চ ’৭১” নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গোলটেবিল বৈঠকে গ্রেপ্তার হওয়া আসামিরাসহ আরও ৭০-৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লতিফ সিদ্দিকী “মঞ্চ ’৭১”-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে তৎকালীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার রাত ৮টার দিকে অভিযোগ দাখিল করা হয় বলে জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিরকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
১০ মিনিট আগে
ফরিদপুর জেনারেল হাসপাতালে সদ্য সন্তান জন্ম দেওয়া নুসরাত আক্তারকে মারধর করে নবজাতক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার বিকেলে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ শিশুটিকে মায়ের হেফাজতে রাখতে বলেছে।
১১ মিনিট আগে
বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি....
১৯ মিনিট আগে