
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা, নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তেরাইল গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. ইমানুর রহমান (৪০) ও মো. মিলন হোসেন (৩৬)।
এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তেরাইল এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসআরবি-১২ এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্যের অডিও রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের কি না, তা ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
স্থানীয় ব্যবসায়ী সাঈদ বাসারি বলেন, মানুষ সারের জন্য এমনিতেই ক্ষিপ্ত হয়ে আছে। এর মধ্যে ওই কৃষি কর্মকর্তা খুচরা সার বিক্রেতা গফফারের দোকানে গিয়ে তার সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় ওই দোকানে বাঁধের পাড়ের আরেক খুচরা সার বিক্রেতা নুরুল হুদাও আসেন। এতে কৃষকদের সন্দেহ হয়। পরে তারা দুজন সার বিক্রেতা ও কৃষি...
২২ মিনিট আগে
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
২৭ মিনিট আগে
‘আমি একটা জ্যাতা নমো পুড়মু, আপনাকে বাইছা নিছি’—এমন বক্তব্য দিয়ে পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মন্ডলকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদ গাজীর বিরুদ্ধে। তিনি সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
২৯ মিনিট আগে