
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ফাঁকা গুলি ছোড়ে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে তিন-চারজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে তাঁদের ওপর হামলা করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহতরা হলেন পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে পতিত পবন শীল (৭৩), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।
স্থানীয়দের ভাষ্য, বাবা-ছেলের চিৎকার শুনে মনোরঞ্জন পাল এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর ওপরও হামলা চালায়। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগীদের দাবি, ছিনতাইকারীরা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনায় তিন থেকে চার ব্যক্তি জড়িত ছিল। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৯ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৩ মিনিট আগে