Ajker Patrika

যশোর-১ আসনে দাঁড়িপাল্লার আজিজুর রহমান বিজয়ী

শার্শা (যশোর) প্রতিনিধি 
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ১০
যশোর-১ আসনে দাঁড়িপাল্লার আজিজুর রহমান বিজয়ী
আজিজুর রহমান।

বেনাপোল (যশোর) যশোর-১ আসন শার্শাতে জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমান ১,১৭,৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ধানের শীষের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২,৯৯৫ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শার্শা উপজেলা অডিটরিয়ামে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

জানা যায়, এবার যশোর ১ আসন শার্শায় ৪টি দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন, জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের বকতিয়ার রহমান ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল আহম্মেদ।

আসনটিতে জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান ১,১৭,৩৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। অপর দিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২,৯৯৫ ভোট।

এদিকে লাঙ্গলের প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল পেয়েছেন ১৩৬৭ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী বকতিয়ার রহমান পেয়েছেন ১৭৪১ ভোট।

জানা যায়, শার্শা আসনটি একটি পৌরসভা ও ১১ ইউনিয়ন মিলে গঠিত। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন, নারি ভোটার ১৫৫,৮২৩ জন, পুরুষ ভোটার ১ ৫৫,৮০৭ জন এবং তৃতীয় লিংগের ৩ জন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহেদ জানান, তেমন কোন অভিযোগ, অনিয়ম ও অপ্রিতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহন শেষ হয়। জামাত প্রার্থী মাওলানা আজিজুর রহমান ২৪,৩৮২ ভোটে জয়ী হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত