
গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতের বিকট শব্দে সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নে বিদ্যালয়টির অদূরে বজ্রপাত হয়। এতে আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের অদূরে বজ্রপাতের ঘটনা ঘটে। তখন সব শ্রেণির ক্লাস চলছিল। প্রথমে অষ্টম শ্রেণির তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়।’
বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ওষুধ দেওয়া হলেও তারা সুস্থ হয়নি বলে জানান প্রধান শিক্ষক। পরে অভিভাবকদের ফোন করে ডেকে ১১ শিক্ষার্থীকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘বজ্রপাতের সময় খুব জোরে বিকট শব্দ হয়। এতে শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক ছাড়াতে সামাজিক চাপ তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। মাদক সেবন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা বলেন বক্তারা। আবুতোরাব বাজারের কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।
৬ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
১০ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
২৫ মিনিট আগে