রাজধানীর মহাখালীতে রেললাইনে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর পাগলারপোল এলাকায় রেললাইনে ঘটনাটি ঘটে। আহতাবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
পথচারী হরিজন সোম জানান, সকালে ঘটনাস্থলের রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইমরান। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় সে। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালে মৃত ইমরানের মা মুক্তারা আক্তার জানান, তাঁদের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বকুয়া গ্রামে। তেজগাঁও আরজতপাড়া এলাকায় ভাড়া থাকেন তাঁরা। ইমরানের বাবার নাম জামাল হোসেন শান্ত। সাভারের হেমায়েতপুরে একটি মাদ্রাসায় হেফজখানায় পড়ত ইমরান। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইমরান ছিল বড়।
তিনি আরও জানান, ইমরানের বাবা রিকশাচালক। মহাখালীতে তাঁর রিকশার গ্যারেজ। সকালে গ্যারেজের চাবি নিয়ে মহাখালীতে বাবার কাছে যাচ্ছিল ইমরান। এরপর লোকজনের কাছ থেকে জানতে পারি, ইমরান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
৬ মিনিট আগে
খেলার মাঠ থাকার পরও খেলতে পারে না ২৩৮ শিশু। বছরের প্রায় ছয় মাস পানিতে ডুবে থাকা মাঠটি এখন পরিণত হয়েছে মশার প্রজননক্ষেত্র ও আবর্জনার ভাগাড়ে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এমনই দুরবস্থার মধ্যে পাঠদান চলছে নাটোরের গুরুদাসপুরের রানীগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২৫ মিনিট আগে
সৌদি আরবের দাম্মামে নির্মাণকাজ করার সময় ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে বুকে আঘাত পেয়ে খাইরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দাম্মামের একটি নির্মাণকাজের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
রংপুরের পীরগাছা থেকে এক কিশোরীকে উদ্ধারে গিয়ে সাভার থানা ছাত্রদলের এক নেতার মৃত্যুর ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মরদেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনেরা। আজ শনিবার সকাল ৮টার দিকে পীরগাছা থানার সামনে নিহতের মরদেহ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ স্বজনেরা। পরে স্থানীয় রাজনৈতিক
৩৫ মিনিট আগে