
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি জামালগঞ্জ উপজেলার একটি স্থানীয় স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন। আজ সোমবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন উজ্জ্বল। পথে ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, পাঁচ ভাই ও চার বোনের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়। দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। চাকরির পাশাপাশি এলাকায় মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ নানা মানবিক কাজে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। নিহতের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নওগাঁর সাপাহার-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে গত ৬-৭ মাসে নতুন কোনো ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ছয়টি চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযানে অন্তত ৪৬ জনকে গ্রেপ্তারের পর সড়কটিতে স্বস্তি ফিরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা নেমে এসেছে ৪টিতে।
২ মিনিট আগে
ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুত করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়...
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...
৯ মিনিট আগে
নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনকে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিয়েছেন। রায়ের পর নুসরাতের মা শিরিন আক্তার সন্তোষ প্রকাশ করে বলেন, এতে প্রমাণিত হয়েছে ঘটনাটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। একই সঙ্গে তিনি পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।
১৮ মিনিট আগে