
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা জনারধনসহ আরও দুজন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুছাপুর ক্লোজার-সংলগ্ন ছোট ফেনী নদীর পাশে এই ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার জনারধনের ছেলে।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে ছোট ফেনী নদীর পাশের খালে নৌকা নিয়ে মাছ শিকার করছিলেন জনারধন, ঠাকুর চাঁনসহ তিনজন। রাত ২টার দিকে ঝোড়ো বাতাস ও পরে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঠাকুর চাঁন ঘটনাস্থলে মারা যায় এবং অপর দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহত ব্যক্তির বাবা জনারধনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য রক্ষা অভিযানের একটি স্পিডবোট উল্টে গেছে। এতে মো. ফখরুল নামের এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মঙ্গল সিকদার...
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে জৈনা বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা যায়।
৩৫ মিনিট আগে
রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়।
১ ঘণ্টা আগে
বুধবার রাত সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চৌরাস্তায় ডিউটিরত অবস্থায় পুলিশ খবর পায়, গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জড়ো হয়ে মশাল প্রজ্বালন করছেন। তাঁরা রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে...
১ ঘণ্টা আগে