
ময়মনসিংহে উদ্যাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেলার প্রায় আড়াই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
ঈদুল আজহার প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ও একই মাঠে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার উপজেলাগুলোতেও ছোট-বড় জামাত অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান ঈদগাহে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতসহ দলে দলে মুসল্লিরা অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রথম জামাতে প্রায় ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় মসজিদে।
প্রথম জামাতে হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমামতি করেন।
নামাজ শেষে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বিগত দিনের জঞ্জাল দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে হবে। বিশ্বের সকল মুসলিম উম্মাহ যেন ভালোভাবে চলে, সেই প্রত্যাশা করি।’
সিটি প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার বলেন, ‘আমরা যেমন নিজের ঘরকে পরিষ্কার রাখি, ঠিক তেমনি কোরবানির বর্জ্য অপসারণ করে শহরকে পরিষ্কার রাখতে হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলায় কোরবানির পশুর চামড়ার দাম এবারও আশানুরূপ নয়। গরুর চামড়া ৬০০ থেকে ৭০০ টাকা এবং ছাগলের চামড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কম দামের কারণে অনেকেই ন্যায্য দাম না পেলে চামড়া মাটিতে পুঁতে রাখার কথা বলছেন।
১ সেকেন্ড আগে
ত্যাগের মহিমায় চট্টগ্রামে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চট্টগ্রাম নগরে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে
৬ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহার আগে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের চাপ ছিল যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে। ঈদযাত্রার ছয় দিনে সেতুটি দিয়ে ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান নামাজ তালা মডেল মসজিদে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে