
যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ইউনুস আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৯টার দিকে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।
নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
নিহতের বন্ধু শিক্ষক দীপক ঘোষ জানান, মনিরামপুর বাজারের দক্ষিণ পাশে ইউনুসের কোমল পানীয়র ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। পথে বাজারের গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুস।
দীপক ঘোষ বলেন, দুর্ঘটনার পর ইউনুসকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১১ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১৮ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
২৩ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে