
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন, তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় প্রভাব বিস্তার করে আসছে বলে অভিযোগ করা হয়।
তাঁরা আরও বলেন, সম্প্রতি পূর্ব ব্রজেরহাটি এলাকায় শেখ মইনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।
বাসাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা চাই তারা যেন এলাকায় প্রবেশ করতে না পারে এবং দ্রুত তাদের গ্রেপ্তার হোক।’
বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা চাই প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’
এ সময় বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, দ্বীন ইসলাম শিকদার মেরাজ, বাসাইল ইউপির সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ শেখসহ তিন শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবক মিলন হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মাসুম সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (১১ এপ্রিল) ঢাকার সাভার এলাকায় যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮, বরিশাল ও র্যাব-৪, মিরপুরের একটি যৌথ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এই
৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় ইমন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে...
১৩ মিনিট আগে
‘ছিনতাই-রাহাজানি রোধে এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফল দেখতে চাই। তবে গত মাসের চেয়ে এ মাসে পরিস্থিতি ভালো। তবু আমরা সময় বেঁধে দিয়েছি। এক সপ্তাহের মধ্যে কোনো অভিযোগ শুনতে চাই না।’
১৯ মিনিট আগে
বরিশাল নগরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। রোববার (১২ এপ্রিল) নগরীর ফজলুল হক অ্যাভিনিউ-সংলগ্ন নগর ভবন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
৪৩ মিনিট আগে