
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা চলাকালে বারবার মোবাইল ফোন বেজে ওঠা ও ফোনে কথা বলার কারণে জেলা সিভিল সার্জনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঘটনার একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে সিভিল সার্জনকে সভা কক্ষ ছেড়ে চলে যেতে নির্দেশ দেন।
গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘটনাটি ঘটে।
ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সভায় উপস্থিত কয়েকটি দপ্তরের একাধিক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সভা চলাকালে আইনমন্ত্রীর কাছাকাছি আসনেই বসা ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলম। মন্ত্রীর পাশেই উপবিষ্ট ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপার।
সভা চলাকালে সিভিল সার্জনের মোবাইল ফোন কয়েকবার বেজে ওঠে এবং তিনি ফোনকল রিসিভ করে একাধিকবার কক্ষের বাইরে যান ও ভেতরে আসেন।
সর্বশেষ আইনমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সে সময় আবারও সিভিল সার্জনের ফোন বেজে ওঠে। এতে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
ফোন বারবার বেজে ওঠার একপর্যায়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সিভিল সার্জনের উদ্দেশে বলেন, ‘এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম (আপনি এই কক্ষ থেকে বের হয়ে যান)।’
আইনমন্ত্রী আরও যোগ করেন, ‘আপনি চারবার টেলিফোন...এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিস রুম।’
মন্ত্রীর এই নির্দেশের পর সিভিল সার্জন মাহবুবুল আলম আসন থেকে উঠে দাঁড়ান। এ সময় আইনমন্ত্রী আবার বলেন, ‘দিস ইজ ইনডিসেন্ট (এটা অশোভন), দিস ইজ আ মিস কনডাক্ট (এটা অসদাচরণ)। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?’
পরবর্তীতে তাঁকে মোবাইল বন্ধ করে বসার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘বসেন এখানে। ফোনটা বন্ধ করে বসেন। আপনি চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন ডাইভার্ট (মনোযোগে বিচ্যুত) করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি (গুরুত্বপূর্ণ আলোচনা করছি)।’
অনুষ্ঠানের এই ঘটনার একটি ভিডিও ফুটেজ খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি দপ্তরের একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এই ধরনের ঘটনা এবং মন্ত্রীর কড়া অবস্থানের বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
২২ মিনিট আগে
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি....
১ ঘণ্টা আগে
সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে...
২ ঘণ্টা আগে