
মৃত্যুর পর নিজ দলের কোনো নেতা যেন তাঁর জানাজায় অংশ না নেন—এমন আহ্বান জানিয়ে আবেগঘন একটি বার্তা ফেসবুক পোস্ট করেছেন বিএনপির পদ না পাওয়া এক নেতা। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টদাতা আব্দুল্লাহ আল সাফি লিপন জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকার বাসিন্দা। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুমের চাচাতো ভাই। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ‘কিছু কথা’ শিরোনামে দেওয়া পোস্টে লিপন লিখেছেন, তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, কিয়ামত উল্লাহ (কেইউ) কলেজছাত্র সংসদের নির্বাচিত জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্যসচিব এবং জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ১৮টি মামলার আসামি হয়েছেন এবং নানা নির্যাতনের শিকার হলেও দলে তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের আত্মীয় হওয়ায় তাঁকে দলীয়ভাবে মূল্যায়ন করা হয়নি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমি অনেক অসুস্থ। আমার কিছু হলে বিএনপির কোনো নেতা আমার জানাজায় যেন না থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল সাফি লিপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তাঁর চাচাতো ভাই আবদুল কাইয়ুম। সে সময় তাঁর পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন লিপন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন তিনি। অতীতে ছাত্রদল, যুবদল, পৌর বিএনপি ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি কোনো সাংগঠনিক পদে নেই। দলীয় পদ না পাওয়া এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন না হওয়ার ক্ষোভ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দিয়েছেন বলে স্থানীয় নেতা-কর্মীদের ধারণা।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, ‘লিপন বর্তমানে দলের কোনো পদে আছেন কি না, এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। তিনি অসুস্থ কি না, সেটিও আমার জানা নেই। তাঁর ফেসবুক পোস্টের বিষয়ে লোকমুখে শুনেছি, তবে পোস্টটি এখনো পড়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। তাঁর সুস্থতা কামনা করছি।’

জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে ছাত্রদলের এক নেতাকে মারধরের অভিযোগও উঠেছে
৩১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। অনেক গ্রাহকের দাবি, আগের মাসের তুলনায় জুন মাসে তাদের বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ এসেছে। এতে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
৩৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের মালিকানাধীন জমি দখল করে পৌরসভার গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে। কৃষি দপ্তরের দাবি, কোনো ধরনের অনুমতি বা পরামর্শ ছাড়াই প্রায় এক মাস আগে গ্যারেজ নির্মাণকাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। আপত্তি জানানো হলে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পুনরায়...
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’। ৪২ ফুট দৈর্ঘ্যের পুলটি পুনর্নির্মাণের মাধ্যমে সংগঠনটি তাদের ৭২তম জনকল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন করেছে।
১ ঘণ্টা আগে