
প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদ মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী ডাকবাংলো ঈদগাহ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাঁকে আবারও কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, সাহিদ মাহমুদ নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। ৫ আগস্ট পরবর্তী হত্যা, ভাঙচুরসহ কয়েকটি মামলায় পলাতক ছিলেন তিনি। গত বছরের ৭ সেপ্টেম্বর রংপুর নগরীর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার হন ওই যুবলীগ নেতা। এর পর থেকে তিনি রংপুরে কারাবাস করছেন।
সাহিদ মাহমুদের মা রওশন আরা বেগম গত সোমবার বেলা ৩টার দিকে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ জোহর নীলফামারী ডাকবাংলা ঈদগাহ মাঠে জানাজা শেষে সার্কিট হাউজ কবরস্থানে তাঁর মায়ের দাফন সম্পন্ন করা হয়। ওই যুবলীগ নেতার মায়ের জানাজায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৪ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৫ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৬ ঘণ্টা আগে