
কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের খাসজমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
আজ রোববার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করেন।
এর আগে গত শুক্রবার রাতে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে প্রায় ৫ একরের এই জমি দখল করেছিল একটি প্রভাবশালী চক্র। গতকাল শনিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কলাতলী হোটেল-মোটেল জোনে ১৩০ একর জমি বরাদ্দ দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকারের আমলে শর্ত লঙ্ঘনের অভিযোগে সেখানের ৮৭টি প্লটের মধ্যে ৫৭টি প্লট বাতিল করা হয়। দখল হওয়া ওই জমিটি এস আলম গ্রুপের বাতিল প্লট।
স্থানীয় সূত্রে জানায়, ২০১২ সাল থেকে বাতিল প্লটগুলো জেলা প্রশাসন দেখভাল করে আসছে। সুগন্ধা পয়েন্টের ওই জমিতে ভাসমান হকারের দখলে ছিল। গত শুক্রবার গভীর রাতে শতাধিক ব্যক্তি তড়িঘড়ি করে টিন ও বাঁশ দিয়ে ওই জমিতে বেড়া দেন। তবে তাঁরা নিজেদের পরিচয় স্বীকার করেননি।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে সুগন্ধা পয়েন্ট সরকারি জমি দখল করে আসছে। যে দল ক্ষমতায় আসে, সেই দলের একটি অংশ সমুদ্রসৈকতসংলগ্ন এলাকার জায়গা দখল করে ঝুপড়ি দোকান নির্মাণ করে ব্যবসা করে।
এস আলমের বাতিল হওয়া প্লট রাতের আঁধারে দখলের অভিযোগ তুলে নজরুল ইসলাম বলেন, প্রশাসনের নাকের ডগায় এই দখল হয়েছে। এর আগে গত বছর আওয়ামী লীগ নেতা ওবাইদুল হাসান ও সচ্চিদানন্দ সেনের দখলে থাকা ২ দশমিক ৩০ একর জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, বাতিল প্লট নিয়ে আদালতে নির্দেশনা রয়েছে। এতে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ বা ইজারা দেওয়া আইনগতভাবে বৈধ নয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, সরকারি জমি দখল হওয়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর দখলমুক্ত করা হয়েছে। সেখানে সরকারি জমি হিসেবে ইতিমধ্যে সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ সেখানে অবৈধ স্থাপনা ও ঘেরা নির্মাণের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জি এস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান...
৩২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
১ ঘণ্টা আগে
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে