
দুই হাত নেই, কিন্তু সেই সীমাবদ্ধতা নিলা খাতুনের স্বপ্নযাত্রাকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিবারের সর্বাত্মক সহযোগিতা আর নিজের নিরন্তর পরিশ্রমে পা দিয়ে লিখেই সফলভাবে মাস্টার্স (কামিল) সম্পন্ন করেছেন তিনি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর বরধূল গ্রামের দিনমজুর উসমান গনি ও শাহিনুর বেগম দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয় নিলা এখন অনেকের কাছেই সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক।
ছোটবেলা থেকেই পড়াশোনায় নিলার প্রবল আগ্রহ। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিকে মায়ের সহযোগিতায় যাতায়াত করতেন। দাখিল মাদ্রাসায় পড়ার সময় সহপাঠীরা পাশে দাঁড়িয়েছে। ধীরে ধীরে পা দিয়ে কলম ধরতে শিখেছেন। শুধু লেখাপড়াই নয়, পা দিয়ে তিনি ঘরের নানা কাজও করেন—তরকারি ও মাছ কাটা, উঠান ঝাড়ু দেওয়া, এমনকি টিউবওয়েল চেপে পানি তোলা।
শিক্ষাজীবনে প্রতিটি ধাপেই সক্ষমতার প্রমাণ রেখেছেন নিলা। ২০১৭ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৩.৭০, ২০১৯ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৩.৮৬ অর্জন করেন। পরে ফাজিল সম্পন্ন করে সিরাজগঞ্জ আহমেদ কামিল মাদ্রাসা থেকে মাস্টার্স (কামিল) শেষ করেছেন।
নিলা বলেন, ‘শিক্ষকতা আমার সবচেয়ে প্রিয় পেশা। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক নিবন্ধনের (এনটিআরসিএ) জন্য আবেদন করেছি। একটি সরকারি চাকরি পেলে আমার দীর্ঘ সংগ্রাম পূর্ণতা পাবে।’
নিলা আরও বলেন, ‘২০১৯ আলিম পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৩.৮৬ পেয়েছি। ২০১৭ সালে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭০ নিয়ে দাখিল পাস করি। এ ছাড়া ২০২২ সালে ২.৯২ ডিগ্রি ফাজিল পাস করি। সর্বশেষ সিরাজগঞ্জ আহমেদ কামিল মাদ্রাসায় প্রথম বর্ষে ২.৯৮ এবং দ্বিতীয় বর্ষে ২.৯২ পেয়ে মাস্টার্স বা কামিল পাস করেছি।’
মা শাহিনুর বেগম বলেন, ছোটবেলা থেকেই মেয়েটার স্বপ্ন ছিল পড়াশোনা করবে। সেই ইচ্ছাশক্তিই তাকে এত দূর নিয়ে এসেছে। এখন শুধু চাই, ও যেন একটি সরকারি চাকরি পায়।
অসুস্থ বাবা উসমান গনিরও একই প্রত্যাশা। দিনমজুরি করে মেয়েকে পড়িয়েছেন। এখন সরকারের কাছে তাঁর একটাই আবেদন—মেয়ের যোগ্যতার মূল্যায়ন করে একটি কর্মসংস্থানের সুযোগ দেওয়া হোক।
কামারখন্দ ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শমসের আলী বলেন, ‘নিলা অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে যে সাফল্য সে অর্জন করেছে, তা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা।’
নিলার এখন একটাই স্বপ্ন—শিক্ষক হয়ে শুধু নিজের জীবনই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝেও আত্মবিশ্বাস ও সম্ভাবনার আলো ছড়িয়ে দেওয়া।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২ মিনিট আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬জন ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
২১ মিনিট আগে
১৬ বছরের কিশোরী ভাগনিকে শ্লীলতাহানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সাল। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে জামিন দিয়েছেন।
২৯ মিনিট আগে
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে...
১ ঘণ্টা আগে