মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ভাই ভাই জেনারেল স্টোরেজের মালিক কামরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় আরিয়ান ট্রেডার্সের মালিক মোজাম্মেল মোল্লাকে দুই হাজার টাকা ও একই অপরাধে দেলোয়ার স্টোরের মালিক মোস্তাকিম মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে উপজেলা স্যানিটারি পরিদর্শক ফারহানা খান ও গজারিয়া থানা-পুলিশের একটি দল।
ভোক্তা-অধিকার মুন্সিগঞ্জের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তাদের স্বার্থরক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের নিয়মিত বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে শহর থেকে প্রত্যন্ত গ্রাম—প্রায় সর্বত্রই সহজলভ্য হয়ে উঠেছে মাদক। জেলার ছয়টি উপজেলার পাশাপাশি চরাঞ্চলগুলোতেও ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন ধরনের মাদকের অবাধ বিস্তার ঘটেছে বলে অভিযোগ উঠেছে...
৪ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নান্দাইলের প্রবাসী রুহুল আমিনের মরদেহ ১৫ দিন পর দেশে আনা হয়েছে। রোববার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৩ মিনিট আগে
নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রোববার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পাউবো জানিয়েছে, মধ্যরাত পর্যন্ত পানি আরও ৪ থেকে ৫ সেন্টিমিটার বাড়তে পারে। ডিমলা, জলঢাকা ও চরাঞ্চলের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।
১৫ মিনিট আগে
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-রাজশাহীর কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব আলী (২৪) ও বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সহসম্পাদক মো. রাহাত (২০)। রোববার (২৮ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে