
মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে আরিয়ান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরমুগরিয়া থেকে একটি ইটভাঙা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নয়াচর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় মেশিনটি শিশুটিকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক গার্মেন্টস কর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর খুন করার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় দেন।
১২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে বিপুল চন্দ্র বর্মন নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার একটি ধানখেত থেকে মরদেহের পাশে তাঁর চার্জার ভ্যানটিও উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জে এক কাজিকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপু ও তাঁর সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৮ মিনিট আগে
কক্সবাজারে শহরে ভ্রমণে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে